নান্দাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যসহ ২ জন নিহত

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় সুমি আক্তার লিপি (৩৫) নামে ইউপি সদস্য সহ দুই জন নিহত হয়েছে।

 

জানা যায়, বুধবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার ১৩নং চরবেতাগৈর ইউনিয়ন পরিষদের নির্বাচিত মহিলা সদস্যা সুমি আক্তার লিপি (৩৫) নান্দাইল-ত্রিশাল সড়কের চরবেতাগৈর এলাকায় সিএনজির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

 

অপরদিকে উপজেলার নান্দাইল- তাড়াইল সড়কের বারুইগ্রাম নামকস্থানে অজ্ঞাত এক বৃদ্ধ পথচারী (৭০) ইট বুঝাই ট্রলি গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

 

এবিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, নান্দাইল মডেল থানা পুলিশ গাড়ি দু’টি পৃথক স্থান থেকে আটক করে থানায় নিয়ে যায়। উভয় গাড়ির ড্রাইভার পালিয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *