নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে নানা কর্মসূচীর মধ্য দিয়ে নান্দাইল উপজেলা প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও নান্দাইল হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১১ ডিসেম্বর) বিকাল ৩ টায় নান্দাইল বাজারস্থ সৃষ্টি শিশু শিক্ষালয়ে কেক কাটার মধ্য দিয়ে প্রেসক্লাবের এ অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন। পরে নান্দাইল হানাদার মুক্ত করার ইতিহাস সম্পর্কে বিশদ আলোচনা করা হয়। আলোচনায় মুক্তিযুদ্ধ কালীন ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়।
নান্দাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আজিজুর রহমান ভূঁঞা বাবুলের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুজ্জামান বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন। পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযুদ্ধা মাজাহারুল হক ফকির, বীর মুক্তিযোদ্ধা মুক্তুল হোসেন, প্রেসক্লাব নান্দাইলের সভাপতি এ্যাড. হাবিবুর রহমান ফকির প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, বীর মুক্তিযুদ্ধা হাছেন আলী, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক এনামুল হক বাবুল, প্রেসক্লাব নান্দাইলের সহ-সভাপতি অরবিন্দ পাল, সাধারণ সম্পাদক শামছ-ই তাবরিজ রায়হান, কালের কন্ঠের আঞ্চলিক প্রতিনিধি আলম ফরাজি, সাংবাদিক জালাল মন্ডল, এবি সিদ্দিক খসরু, আওয়ামীলীগ নেতা কায়সারুল আলম রাসেল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাচ্চু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাফিজুর রহমান রিপন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ মাহমুদুল হক সৌরভ, মুকছেদ মেম্বার প্রমুখ। এছাড়াও প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য- ১১ই ডিসেম্বর ১৯৭১ সালের এই দিনে নান্দাইল হানাদার মুক্ত হয়েছিল। তাই এই দিনটিকে স্বরণ রাখতে ২০১৫ সালে এই দিনে নান্দাইল উপজেলা প্রেসক্লাব নামে সাংবাদিক সংগঠন প্রতিষ্ঠা করা হয়।
