শাহাদাত রাসেল চৌধুরী, কিশোরগঞ্জ প্রতিনিধি: ১০ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন কর্তৃক আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন এর সভাপতি এম এ মান্নান অতিরিক্ত পুলিশ সুপার (অবসরপ্রাপ্ত) সাধারণ সম্পাদক কিশোরগঞ্জ জেলা আইন সহায়তা কেন্দ্র। মোঃ মিরাজ উদ্দিন চীফ কো-অর্ডিনেটর আইন সহায়তা কেন্দ্র কিশোরগঞ্জ জেলা।
গোলাম মোস্তফা সিনিয়র সহ-সভাপতি কিশোরগঞ্জ জেলা আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শফিকুর রহমান আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন কটিয়াদী উপজেলা।
সার্বিক পরিচালনায় ছিলেন আতাউর রহমান দিলদার ও আমিনুর রহমান হায়দার সাধারণ সম্পাদক আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন কটিয়াদী উপজেলা, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ এবং গন্যমান্য জনসাধারণ।
