ঝালকাঠিতে আমির হোসেন আমু ডে-নাইট গ্রাউন্ডশর্ট ক্রিকেট টুর্ণামেন্ট

ঝালকাঠি প্রতিনিধি: মুজিববর্ষ উপলক্ষ্যে ঝালকাঠিতে আমির হোসেন আমু ডে নাইট গ্রাউন্ডশর্ট ক্রিকেট টুর্ণামেন্ট অুষ্ঠিত হয়েছে। ভার্চুাল ভাবে সংযুক্ত হয়ে বৃহস্পতিবার রাতে এ টুর্ণামেন্টের উদ্বোধন করে ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু এমপি । শহরের কৃষ্ণকাঠি এলাকায় অনুষ্ঠিত এ টুর্ণামেন্টে স্থানীয় আটটি দল অংশ নেয়।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝালকাঠি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ, জনপ্রিয় কাউন্সিলর হাফিজ আল মাহাম্মুদ বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন। সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার ইয়াদ মোর্শেদ প্রিন্স।

 

প্রধান অতিথির বক্তব্যে ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু এমপি বলেন, ক্রিকেট খেলার মধ্য দিয়ে বাংলাদেশ আজ বিশ্বের বুকে পরিচিত। বর্তমান সরকার ক্রিকেট খেলার প্রতি আন্তরিক। তাই বাংলাদেশের ক্রিকেটের যতগুলো বড় অর্জন সবই আওয়ামী লীগ সরকারের সময়ে হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *