নাগরপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা ও সহায়ক উপকরণ বিতরন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে সহবতপুর ইউনিয়নে চেচুয়াজানী বীর মুক্তিযোদ্ধা এমএ খালেক, মফিজ অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা ও সহায়ক উপকরণ বিতরন করা হয়েছে।

 

শুক্রবার (১১ ডিসেম্বর) দুপুরে বীর মুক্তিযোদ্ধা এমএ খালেক, মফিজ অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে বিনামূল্যে ৬০ জন রোগীকে চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়। এ সময় সংশ্লিষ্টরা প্রতিবন্ধীদের মাঝে ৭টি হুইল চেয়ার এবং ১টি হেয়ারিং মেশিনসহ বিভিন্ন উপকরণ প্রদান করেন ।

 

সহবতপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ তোফায়েল মোল্লার সভাপতিত্বে ও মোঃ শামছুল মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিফাত -ই-জাহান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ বাদশা মিয়া, সেবার জন্য আমরা সংস্থার নির্বাহী পরিচালক রাশেদা কদ্দুস নুপুর,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *