Home দেশের খবর ঝালকাঠিতে মৎস্যজীবী লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত

ঝালকাঠিতে মৎস্যজীবী লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত

0
177

নজরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ ঝালকাঠি জেলা আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ ডিসেম্বর) বিকালে ঝালকাঠি জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ পরিচিতি সভার আয়োজন করে আওয়ামী মৎস্যজীবী লীগ ঝালকাঠি জেলা আহ্বায়ক কমিটি।

 

আহবায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগেরসাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক খান কামরুল হাসান মিঠু ও নির্বাহী সদস্য মিজানুর রহমান।

 

আওয়ামী মৎস্যজীবী লীগ জেলা কমিটির আহ্বায়ক আইয়ুব আলী তালুকদারের সভাপতিত্বে পরিচিতি সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, সদস্য সচিব রফিকুল ইসলাম মল্লিক, যুগ্ম-আহবায়ক কামরুল হাসান, মহিদুল ইসলাম মহারাজ, সদস্য মো. মিরাজ খান, শফিকুল ইসলাম আজাদ প্রমূখ।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

 

প্রসংগত, ঝালকাঠি জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের পূর্বের কমিটি বিলুপ্ত করে গত ৫ ডিসেম্বর ৪১ সদস্য বিশিষ্টি নতুন আহবায়ক কমিটি অনুমোদন দেন কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের সাধারণ সম্পদক লায়ন শেখ আজগর লস্কর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here