পদ্মা সেতু দৃশ্যমান হওয়ায় নাগরপুরে আনন্দ মিছিল

আজিজুল হক, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে স্বপ্নের পদ্মা সেতু দৃশ্যমান হওয়ায় জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ।

 

আজ শুক্রবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি আনন্দ মিছিল নিজ কার্যালয় থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে। এ সময় শত শত সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এ আনন্দ মিছিলে যোগ দেয়।

 

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম উইলিয়াম, সাধারণ সম্পাদক মোঃ কুদরত আলী, সহ-সভাপতি মোঃ আনিসুর রহমান, মতিয়ার রহমান মতি,যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীদুর ইসলাম অপু,শেখ শামসুল হক, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ উজ্জ্বল হোসেন মোল্লা, যুব ও ক্রীড়া সম্পাদক বি এম এম জহিরুল আমিন, মহিলা বিষয়ক সম্পাদক রওশন আরা বেগম সহ থানা ও ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *