নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে ১১০ বোতল ফেন্সিডিল সহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিবার (৬ডিসেম্বর) সকালে তোড়িয়া ইউনিয়নের নদীডাঙ্গী গ্রাম থেকে জনৈক রফিকুল ইসলামের স্ত্রী পশিনা বেগমকে (৩৫) ফেনসিডিলসহ আটক করে।
পুলিশ সুত্রে জানা যায়, বারঘাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রনজু আহাম্মদের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল ফেনসিডিলসহ পশিনাকে গ্রেফতার করেন।
আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন ফেন্সডিল সহ মহিলা আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক পশিনা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
