Home অন্যান্য পঞ্চগড়ে মাদার তেরেসা অ্যাওয়ার্ড পাওয়ায় শিক্ষিকাকে সংবর্ধনা

পঞ্চগড়ে মাদার তেরেসা অ্যাওয়ার্ড পাওয়ায় শিক্ষিকাকে সংবর্ধনা

0
99

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধিঃ সমাজের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য প্রতি বছরের ন্যায় এ বছরও জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস্ নামক সংগঠন থেকে মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২০ প্রদান করা হয়েছে।

 

পঞ্চগড়ের দেবীগঞ্জের রিভারভিউ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি নার্গিসকে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য ২৮ নভেম্বর ঢাকায় ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়নে এই অ্যাওয়ার্ড প্রদান করে সংগঠনটি।

 

পঞ্চগড় থেকে একমাত্র ব্যক্তি হিসেবে বিউটি নার্গিস এই অ্যাওয়ার্ড অর্জন করেছেন। রবিবার (০৬ ডিসেম্বর) অ্যাওয়ার্ড প্রাপ্তির জন্য বিউটি নার্গিসকে বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

 

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ জাকিরুল ইসলাম সুইডেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সলিমুল্লাহ্, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী।

 

প্রধান অতিথির বক্তব্যে সলিমুল্লাহ্ বলেন, প্রধান শিক্ষক বিউটি নার্গিসের এই অ্যাওয়ার্ড অর্জনের কৃতিত্ব পুরো বিদ্যালয়ের। আনুষ্ঠানিক স্বীকৃতির সবে শুরু মাত্র, প্রধান শিক্ষকের পদাঙ্ক অনুসরণ করে ভবিষ্যতে অন্য কেউ বিদ্যালয়ের হয়ে সুনাম আর্জন করবেন এই প্রত্যাশা থাকবে সব সময়।

 

প্রধান শিক্ষক বিউটি নার্গিস বলেন, আমার এই অ্যাওয়ার্ড প্রাপ্তির পুরো কৃতিত্ব আমি আমার বিদ্যলয়ের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের দিতে চাই। এই অর্জন পুরো বিদ্যালয়ের। সবার সম্মিলিত সহযোগিতায় হয়তো এই সম্মান পেয়েছি আমি। আমার পর বিদ্যালয়ের অন্য কোন শিক্ষক যেন একই ভাবে বিদ্যালয়কে এগিয়ে নিয়ে অবদান রাখতে পারেন সেই কামনা রইল।

 

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, বিদ্যালয়ের জমি দাতা আব্দে মোক্তাদির, ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌর আওয়ামীলীগের সভাপতি জাকিরুল ইসলাম সুডেন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here