বাবুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে হতদরিদ্র ৩ হাজার শিশুর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নান্দাইল এরিয়া প্রোগ্রাম নান্দাইল এপিসি নান্দাইল জোন-২।
রবিবার (৬ ডিসেম্বর) সকাল ১০ টায় সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজ মাঠে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন। সভাপতি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরশাদ উদ্দিন।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নান্দাইল এপি (এরিয়া প্রোগ্রাম) ম্যানেজার সুমন রুরাম এর পরিচালনায় বক্তব্য রাখেন, পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া, অধ্যক্ষ নাজিম উদ্দীন, ক্লাস্টার ম্যানেজার প্রশান্ত নাফাক, ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হক প্রমুখ।
উল্লেখ্য চণ্ডীপাশা, নান্দাইল, শেরপুর আঁচারগাও ৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৩ হাজার নিবন্ধিত হত দরিদ্র শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
