অকালেই মারা গেলেন বলিউড অভিনেত্রী পুনম পান্ডে

মারা গেছেন বলিউড তারকা অভিনেত্রী পুনম পান্ডে। আজ শুক্রবার (২ ফেব্রুয়ারি) তার অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এই খবর জানানো হয়েছে। মাত্র ৩২ বছর বয়সে ক্যানসারে প্রাণ হারিয়েছেন বলিউডের আলোচিত এই অভিনেত্রী।

পুনমের অ্যাকাউন্টের এই পোস্টের পর অনেকেই ভেবেছিলেন যে এই অভিনেত্রীর অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। শেষে খবর নিয়ে জানা যায়, সত্যি জরায়ুর ক্যানসার কেড়ে নিয়েছে পুনমের প্রাণ।

আরও পড়ুন-

লাখ টাকার শাড়ি আমি এক ঘণ্টাও পরে থাকতে পারিনি: শিরিন শিলা

আমি মুখ খুললে সম্মান নিয়ে চলতে পারবেন না: নির্মাতাকে রাজ রিপা 

পুনমের অ্যাকাউন্টের এই পোস্টে বলা হয়েছে, ‘আজ সকালটা আমাদের জন্য অত্যন্ত বাজে। আপনাদের ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে আমরা আমাদের প্রিয় পুনমকে সার্ভিক্যাল ক্যানসারে হারিয়েছি। তাঁর বিশুদ্ধ ভালোবাসা আর মানবিকতার খবর অনেকেই জানেন। এই বেদনাদায়ক সময় আমরা সবার কাছে সব রকম গোপনীয়তার জন্য অনুরোধ জানাব। আমরা এখন তাঁকে স্মরণ করতে চাই।’

উল্লেখ্য, ১৯৯১ সালের ১১ মার্চ উত্তরপ্রদেশের কানপুরে জন্মগ্রহণ করেন পুনম পাণ্ডে। মডেল হিসেবে শোবিজ অঙ্গনে পা রাখেন। ২০১৩ সালে ‘নাশা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে। পরের বছরই ‘লাভ ইজ পয়জন’ সিনেমার মাধ্যমে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করেন।

এরপর ভোজপুরি, তেলেগু সিনেমায় অভিনয় করেন পুনম পাণ্ডে। তবে সাহসী, খোলামেলা পোশাকে অভিনয়ের কারণে কিছুদিনের মধ্যেই তার গায়ে ‘অ্যা ডাল্ট স্টার’-এর তকমা লেগে যায়। তা ছাড়া ব্যক্তিগত জীবনে প্রেম-বিয়ে এবং হটকারী কর্মকাণ্ড তাকে বছর জুড়েই আলোচনায় রেখেছে।

পুনমকে শেষ দেখা গিয়েছিল কঙ্গনা রানাওয়াতের রিয়েলিটি শো লক আপে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *