ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস এখন ঢাকা-১০ আসনের এমপি। সদ্য নির্বাচিত এই এমপিকে নিয়ে ইতিমধ্যেই কথা রটেছে, আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের সভাপতি পদে লড়বেন তিনি।
বর্তমান কমিটির সভাপতি ইলিয়াস কাঞ্চনের পরিবর্তে ফেরদৌস- এমন কথার ইঙ্গিত দিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়িকা নিপুণ আক্তারও।
তবে শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি হওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন ফেরদৌস। তার কথায়, ‘না, আমি করতে পারব না। তাছাড়া এ নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। আমার আগ্রহও নেই। আমি একসঙ্গে দুই দায়িত্ব কীভাবে পালন করব। শিল্পী সমিতি নিয়ে আমার ভাবনা নেই।’
আরও পড়ুন-
ঈদে শাকিবের ‘রাজকুমার’র সঙ্গে মুক্তি পাবে ফেরদৌসের ‘আহারে জীবন’
মা-বাবা জানতে চান, পছন্দের কেউ আছে কি না: সাফা কবির
ফেরদৌস জানান, শিল্পী সমিতি নয়, তার নতুন দায়িত্ব নিয়েই থাকতে চান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েই চমক দেখিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এই নায়ক। আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ঢাকা-১০ আসনে নির্বাচিত হয়েছেন তিনি।
এ প্রসঙ্গে ফেরদৌস বলেন, আমার ওপর যে বিশ্বাস-আস্থা দল ও ভোটারসহ এলাকাবাসী রেখেছেন তার প্রতিদান যেন দিতে পারি। কোনো কাজ বিঘ্নিত না হয় সে চেষ্টাই করে যাবো।
প্রসঙ্গত, বর্তমানে ফেরদৌস অভিনীত মুক্তির অপেক্ষায় আছে, সরকারি অনুদানে নির্মিত ‘আহারে জীবন’ সিনেমাটি। ছটকু আহমেদ পরিচালিত ছবিতে তার সহশিল্পী চিত্রনায়িকা পূর্ণিমা। চলতি বছরই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনে চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা নিপুণ আক্তারের মধ্যকার সাধারণ সম্পাদকের পদ নিয়ে চলমান দ্বন্দ্ব চূড়ান্ত সুরাহা না হলেও আগাম নির্বাচন সান্নিধ্য। শিল্পী সমিতির বর্তমান মেয়াদের সাধারণ সম্পাদকের চেয়ার নিয়ে ঘটে যাওয়া নানা নাটকীয়তা সিনেমার গল্পকেও হার মানিয়েছে। তাদের দুজনের কথা যুদ্ধ তো এখনও চলমান।
আরও পড়ুন-
এবার তৌসিফ-পায়েলের হানিমুনের গল্প!
রাফীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কথা বলতে চাই না: তমা মির্জা
