ভিডিও কন্টেন্ট বানানোর জন্য আমি নোবেলের বাড়িতে গিয়েছিলাম: আরশি

ক্যারিয়ারের শুরু থেকেই সমালোচিত গায়ক নোবেল। জাতীয় সংগীত নিয়ে মন্তব্য করে পড়েছিলেন তোপের মুখে। পরে বয়োজ্যেষ্ঠ কণ্ঠশিল্পীদের নিয়ে বিভিন্ন সময় অপমানসূচক কথা বলে বিতর্কিত হন তিনি। সেইসঙ্গে জড়ান মাদকে।

মদ্যপ অবস্থায় ঘটান একের পর এক অঘটন। কুড়িগ্রামে এক কনসার্টে মাতাল অবস্থায় গান পরিবেশন এবং মাইক্রোফোন ভেঙে স্থানীয়দের রোষানলে পড়েন তিনি। এছাড়া মদ খেয়ে সড়ক দুর্ঘটনার কবলেও পড়েছেন একাধিকবার।

আরও পড়ুন- 

আমি নানাকে ছাড়া কীভাবে থাকব: পরীমণি

তানজিন তিশা বাচ্চা মেয়ে, ইমম্যাচিউরড: জায়েদ খান

সবশেষে নোবেল আলোচনায় আসেন খুলনার ফারজান আরশির সঙ্গে নাম জড়িয়ে। কয়েকদিন আগে নোবেল হঠাৎ ফেসবুকে নিজের বিয়ের খবর হালনাগাদ করেন। সেখানে তিনি জানান ফারজান আরশির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। তবে নোবেলের বর্তমান স্ত্রী সালসাবিল দাবি করেন নোবেল মেয়েটিকে তুলে এনেছে।

নোবেল যখন ফেসবুকে ছবি হালনাগাদ করেন তখনও খুলনায় বসে আরশির স্বামী নাদিম মাহমুদ বিশ্বাস করতে পারেননি যে সেটা আরশি। কেননা কদিন আগে থেকেই আরশির ফেসবুক দেখছিলেন সেখানে তাকে নিয়েই রিলস দিচ্ছেন, ভিডিও দিচ্ছেন। হঠাৎ করে আরশির চেঞ্জ দেখেন নাদিম।

এরপর নোবেলের ঢাকার বাসায় যান নাদিম। তার সঙ্গে ছিলেন আরশির বাবা, আপন ভাই ও নাদিমের দুলাভাই। গিয়ে সেখানে দেখেন আরশি ও নোবেল নেশা করছেন। এসব কথা আরশি নিজেই গত রাতে লাইভে জানিয়েছেন ।

ফেসবুক লাইভে তিনি বলেন, আমি আরশিকে ফেরত আনতে গিয়েছিলাম। সে আমাকে স্বামী হিসেবে সরাসরি অস্বীকার করে, সে আমার সঙ্গে আসতে চায়নি। কথা বলার এক পর্যায়ে নাদিম আহমেদ কেঁদে ফেলেন। তিনি কী করবেন ভেবে পাচ্ছেন না জানিয়ে ফেসবুক লাইভ দর্শকদের নিকট মন্তব্যের ঘরে পরামর্শ চান।

লাইভের শুরুতেই নাদিম বলেন, আমার সঙ্গে কী ঘটে গেছে আমি জানি। এটা আমার লাইফের পেইনফুল একটা ঘটনা। আমাদের ভালোবাসার সংসার ছিল, সবকিছু ভালো চলছিল। হঠাৎ করেই চলে গেল। পরে হুট করে দেখি বাংলাদেশের সিঙ্গার নোবেলের সঙ্গে বিয়ের স্ট্যাটাস দিয়েছে। আমি প্রথমে আসলে মানতে পারছিলাম না এটা আরশি। আমার জন্য ব্যাপারটা খুব ইমোশনাল।

আরও পড়ুন-

বিগো লাইভে কী করছেন মৌসুমী! অবাক ভক্তরা

ঢাকায় মনোনয়ন পাচ্ছেন ফেরদৌস, মাগুরায় সাকিব

তিনি বলেন, আমার একটাই কথা আমারে ওয়াইফকে কিন্তু আমি ছাড়িনি, আমি ডিভোর্স দেইনি। সেটা সেই অবস্থায় আছে। আমি চেষ্টা করেছি তাকে ফিরিয়ে আনতে। আমি ফোর্স নিয়ে তার বাসায় গিয়েছি। কিন্তু সে আমার সঙ্গে আসেনি, আমাকে অস্বীকার করেছে।

বুধবার (২২ নভেম্বর) বিকালে ফেসবুকে ফারজান আরশি জানান, ‘আমি এখন এমন একটা পরিস্থিতিতে আছি যে আমার সবকিছু স্বাভাবিক নেই। আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়েছি তারপরও আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করছি সবকিছু ক্লিয়ার করার জন্য। আমি খুলনায় বিভিন্ন ব্লগ করে থাকি, সেজন্য একটি ভিডিও কন্টেন্ট বানানোর উদ্দেশ্যে নোবেলের বাড়ি গোপালগঞ্জ যাই’

তিনি বলেন, ‘আমার সঙ্গে আমার এক বান্ধবীও ছিল। ওখানে যাওয়ার পর পরিস্থিতি অন্যরকম হয়ে যায়। নোবেল তার মায়ের সামনেই আমার গলায় ছুরি ধরে এবং আমার ফোনটি কেড়ে নেয় এবং জোর করে আমাকে ঢাকায় তার বাসায় নিয়ে যায়। আমাকে বিভিন্ন ড্রাগ জোর করে সেবন করায় এবং মারধর করে। আমি পরিবারের সঙ্গে যোগাযোগ করতে চাইলে আমাকে মেরে ফেলার হুমকি দেয়।’

আরশি বলেন, ‘পরবর্তীতে ডেমরা থানায় আমাকে দিয়ে ভয় দেখিয়ে একটা জিডি করায়। পরে পুলিশের সহযোগিতায় আমাকে আমার বাবা এবং কাজিন উদ্ধার করতে গেলে আমাকে মেরে ফেলার হুমকি দেয়। আমি নোবেলের কথামত ভয়ে পুলিশকেও মিথ্যে বলি তখন আমার শরীরে ড্রাগ পুশ করা ছিল। পরে গোপালগঞ্জ থেকে আমার পরিবার আমাকে উদ্ধার করে।’

এরপরই ফারজান আরশি লেখেন, ‘নোবেল জোর করে নেশা করিয়ে আমাকে দিয়ে উক্ত ছবিগুলা তুলেছে। নোবেলের সঙ্গে আমার কোনো প্রকার বিয়ে হয়নি এবং কোন সম্পর্কও নেই। আমি পরিবেশ এবং পরিস্থিতির স্বীকার।’

আরও পড়ুন-

শাকিবের সঙ্গে কাজ করতে ঢাকায় আসছেন মার্কিন নায়িকা, যাবেন পাবনায়

নৌকার মনোনয়ন প্রাপ্তদের চূড়ান্ত তালিকা প্রকাশের সময় জানাল আ.লীগ

‘জীবনেও রাজনীতি করব না’, পুরোনো সেই পোস্টে যা বলেছিলেন সাকিব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *