Home দেশের খবর ঢাকা টাঙ্গাইলে এমপি হওয়ার জন্য উপজেলা চেয়ারম্যান ঠান্ডুর পদত্যাগ

টাঙ্গাইলে এমপি হওয়ার জন্য উপজেলা চেয়ারম্যান ঠান্ডুর পদত্যাগ

0
70

রাইসুল ইসলাম লিটন, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল- ২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের এমপি নির্বাচনে প্রার্থী হতে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে মোটরসাইকেলের বহন নিয়ে শোডাউন করেছেন ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু।

বুধবার (১১ অক্টোবর) সকালে গোপালপুরের ঝাওয়াইল বাজার এলাকা থেকে এ শোডাউন করেন তিনি। পরে ভূঞাপুর উপজেলার প্রধান প্রধান সড়ক ঘুরে গোপালপুরে গিয়ে শোডাউন শেষ করেন।

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে তিনি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন বলে নিশ্চিত করেছেন ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু।

তিনি জানান, গত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলাম। কিন্তু, চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ না করায় জনমত আমার পক্ষে থাকার পরেও প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন না দিয়ে ধৈর্য ধরতে বলেছিলেন।

আমি তিনবারের নির্বাচিত চেয়ারম্যান। ভূঞাপুর-গোপালপুরের জনগণ আমাকে এমপি হিসেবে দেখতে চায়। গতবার উপজেলা চেয়ারম্যান পদ যেহেতু বাধার কারণ হয়েছিল। এবার যেমন তেমন কিছু না হয় জনগণের এমন চাপের কারণে তফসিল ঘোষণার আগেই চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছি। আমার দীর্ঘ বিশ্বাস জননেত্রী শেখ হাসিনা এবার আমাকে মনোনয়ন দিবেন। গোপালপুর-ভূঞাপুরের আসন থেকে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকা উপহার দিব। এই দুই উপজেলাকে স্মার্ট, মডেল ও সন্ত্রাসমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলবো।

এবিষয়ে স্থানীয় সরকার বিভাগ টাঙ্গাইলের উপ পরিচালক শামীম আরা রিনি জানান, গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদত্যাগের জন্য স্থানীয় সরকার বিভাগের বরাবর আবেদন করেন। পরে মন্ত্রণালয় পদত্যাগ গ্রহণ করেছেন। উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করা হয়েছে। উপজেলার পরিষদের প্যানেল চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবে।

এসএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here