Home প্রধান খবর টুঙ্গিপাড়ায় নিজ হাতে ইলিশ-পোলাও রান্না করলেন প্রধানমন্ত্রী

টুঙ্গিপাড়ায় নিজ হাতে ইলিশ-পোলাও রান্না করলেন প্রধানমন্ত্রী

0
50

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গ্রামের বাড়িতে গিয়ে নিজ হাতে ইলিশ-পোলাও রান্না করেছেন। পরে সেই খাবার নিজ হাতে স্বজনদের মাঝে পরিবেশন করেন প্রধানমন্ত্রী।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকে পোস্ট করা একটি রিল ভিডিওতে বিষয়টি জানা যায়।

আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করে লেখা হয়েছে, ‘টুঙ্গিপাড়ায় গ্রামের বাড়িতে নিজ হাতে ইলিশ-পোলাও রান্না। পরিবারের সবার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক ব্যতিক্রমী সন্ধ্যা।’

ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইলিশ-পোলাও স্বজনদের জন্য পরিবেশন করছেন। গরম ভাপ ওঠা ইলিশের টুকরো যেন ভেঙে না যায় সেজন্য তিনি পরম মমতায় একটি একটি করে প্লেটে তুলে দিচ্ছেন।

জানা যায়, প্রধানমন্ত্রীর নিজ হাতে রান্না করা ইলিশ পোলাওসহ খাবারের ম্যানুতে ছিল, গরুর মাংস, খাসির মাংস, সবজি, ডাল কয়েক প্রকার মাছসহ বিভিন্ন মিষ্টান্ন।

এসময় উপস্থিত ছিলেন, শেখ পরিবারের সদস্য, বাগেরহাট ১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, তার ছেলে বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়, শেখ দিপু, শেখ লিপু, গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন, টুঙ্গিপাড়ার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল ও টুঙ্গিপাড়ায় বসবাসরত শেখ পরিবারের সদস্যরা।

এর আগে দুইদিনের ব্যক্তিগত সফরে গতকাল মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছোট বোন শেখ রেহানা ও তার পরিবারের সদস্যরা। এদিন বিকেলে টুঙ্গিপাড়ায় পৌঁছে প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে টুঙ্গিপাড়ায় তার নিজ বাড়িতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনেকদিন পর প্রধানমন্ত্রী বাড়িতে যাওয়ায় উৎসবের আমেজ বিরাজ করে আত্মীয়স্বজনদের মধ্যে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here