Home ফিচার যারা ‌‘জওয়ান’ দেখবেন তারা ‘সুজন মাঝি’ও দেখবেন: নিপুণ

যারা ‌‘জওয়ান’ দেখবেন তারা ‘সুজন মাঝি’ও দেখবেন: নিপুণ

0
72

গতকাল ৭ সেপ্টেমবর আওয়াজ দিয়ে দেশে মুক্তি পেয়েছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ‘জাওয়ান’ সিনেমা। এর একদিন পর অর্থাৎ আজ শুক্রবার নিরবে প্রেক্ষাগৃহে এসেছে বর্ষীয়ান নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুর ৮১তম সিনেমা ‘সুজন মাঝি’ । এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নিপুণ আক্তার ও ফেরদৌস আহমেদ।

তবে ‘জাওয়ান’ ভয়ে ভীত নন নিপুণ। কারণ হিসেবে সংবাদমাধ্যমকে তিনি জানান, আমার মনে হয় যারা ‌‘জওয়ান’ দেখবেন তারা ‘সুজন মাঝি’ও দেখবেন।

‘জওয়ান’ এই উন্মাদনার মধ্যে ‌‘সুজন মাঝি’ সিনেমাটি দর্শক কতটা গ্রহণ করবে? এমন এক প্রশ্নের জবাবে সংবাদমাধ্যমকে নিপুণ বলেন, ‘দর্শক শুধু যে এক ধরনের সিনেমা দেখবে তা কিন্তু নয়। এর আগেও আমাদের দেশের হিন্দি সিনেমা মুক্তি পেয়েছে, এতে কিন্তু বাংলা সিনেমার দর্শক কমে গেছে তা কিন্তু নয়।’

নিপুণ আরও বলেন, ‌‘‘এবারের চ্যালেঞ্জটা ভারতের সঙ্গেই আমাদের এখানে সিনেমাটি মুক্তি পাচ্ছে। তবে আমার মনে হয় যারা ‌‘জাওয়ান’ দেখবেন তারা ‘সুজন মাঝি’ও দেখবেন। এটি এমন একটি সিনেমা যেখানে আমাদের অপূর্ব বাংলাকে দেখা যাবে। ‘সুজন মাঝি’ নিজ গুণে দর্শক পাবে, সেটি বিশ্বাস করি।’’

সারাদেশে ১৯টি প্রেক্ষাগৃহে শুক্রবার (৮ সেপ্টেম্বর) মুক্তি পেয়েছে ‌‘সুজন মাঝি’। পরিচালনার পাশাপাশি সিনেমার কাহিনী, সংলাপ চিত্রনাট্য ও গান রচনা করেছেন দেলোয়ার জাহান ঝন্টু নিজেই।

ফেরদৌস-নিপুণ ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন রাতুল, তিথি, গাঙ্গুয়া, সেলিম, শিউলি আক্তার প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here