Home দেশের খবর ঢাকা টাঙ্গাইল জেলা আ.লীগের সদস্য সানিকে গণসংবর্ধনা

টাঙ্গাইল জেলা আ.লীগের সদস্য সানিকে গণসংবর্ধনা

0
84

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মনোনীত হওয়ায় রাফিউর রহমান খান ইউসুফজাই সানিকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৭সেপ্টেম্বর) বেলা ১১টার সময় উপজেলার ফতেপুর বাজারে এ গণসংবর্ধনার আয়োজন করা হয়।

গণসংবর্ধনা অনুষ্ঠানে ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. গফুর সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রাফিউর রহমান খান ইউসুফজাই সানি।

সানি তার বক্তেব্য বলেন, আওয়ামী লীগের লীগের একজন কর্মী হিসেবে মির্জাপুর বাসীর জন্য কাজ করে যাচ্ছি। বিশেষ করে দলের অবহেলিত, অভিমানে দূরে সরে যাওয়া নিবেদিত প্রাণ নেতাকর্মীদের ফিরিয়ে এনেছি। আজকের এই গণসংবর্ধনা তথা মানুষের ভালোবাসার কথা আমি সব সময় মনে রাখবো।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহিন আলম, উপজেলা কৃষক লীগের সভাপতি হুমায়ুন তালুকদার, ফতেপুর ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি বাহার উদ্দিন মাস্টার, সাবেক সভাপতি হাজী নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আলী আজম খান, ফতেপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম সিকদার, জামুর্কী ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি মাকসুদুর রহমান খান ইউসুফজাই রেমন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক লেমিনুর রহমান খান ইউসুফাজাই রচি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-আহবায়ক শরিফুল ইসলাম, ফতেপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আবুল কালাম প্রমুখ।

পরে রাফিউর রহমান খান ইউসুফজাই সানিকে নৌকার ফুলের তোড়া, সম্মাননা স্মারক ক্রেস্ট, ফুলের মালা দিয়ে সংবর্ধনা জানায় আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক মো. ফয়সাল সিকদার।

এসএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here