Home প্রধান খবর ভিডিও ছড়ালে মানহানি মামলা করতে বাধ্য হবো: চিত্রনায়িকা বর্ষা

ভিডিও ছড়ালে মানহানি মামলা করতে বাধ্য হবো: চিত্রনায়িকা বর্ষা

0
90

এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা। ‘নেত্রী: দ্য লিডার’ সিনেমা নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন তিনি। এছাড়াও নানা কারণেই আলোচনায় থাকেন বর্ষা ও তার স্বামী অনন্ত জলিল। সমালোচনা যেন তাদের পিছু ছাড়ে না।

সম্প্রতি একটি বেসরকারি স্যাটেলাইট টিভির অনুষ্ঠানে গিয়ে কয়েকটি ব্রান্ডের নাম ভুল উচ্চারণ করেন বর্ষা। এবং তা নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ট্রল। বিভিন্ন পেজে ভুল উচ্চারণের অংশ কেটে অনেক কন্টেন্ট ক্রিয়েটর তাদের ব্যক্তিগত পেজে দিয়েছেন। বিষয়টি নজর এড়িয়ে যায়নি অনন্ত জলিল পত্মীর। আর এতেই বেজায় চটেছেন তিনি, দিলেন আইনী হুশিয়ারি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চিত্রনায়িকা বর্ষা দীর্ঘ স্ট্যাটাস দেন। পাঠকের জন্য হুবহু বর্ষার স্ট্যাটাস তুলে ধরা হলো-

‘আপনাদের প্রতি সম্মান রেখেই বলছি, নেক্সট যদি আমার কোনো ভিডিও বা কোনো ইন্টারভিউ থেকে কোনো কিছু কেটে কোনো পেইজে আমার কথা মিলিয়ে বা কোনো নেতিবাচক পোস্ট দেখি তাহলে সেই পেইজের বিরুদ্ধে মানহানি মামলা করতে বাধ্য হব। এটা নিয়ে অলরেডি আমার আইনজীবী কাজ করছে। ইতোমধ্যে বেশ কয়েকটা পেইজের লিস্টও করেছি।কারণ সবকিছুরই একটা লিমিট থাকা উচিৎ। আয় করা উচিৎ হালাল উপায়ে কাউকে বাজে ভাবে উপস্থাপন করে নয়।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here