Home দেশের খবর শেরপুরে বজ্রপাতে এক কৃষক নিহত

শেরপুরে বজ্রপাতে এক কৃষক নিহত

0
58

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের কুতুবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত কৃষক ফয়জুল্লাহ মন্ডল (৬৫) ওই এলাকার মৃত জবেদ উল্ল্যাহ মন্ডলের ছেলে। আর আহতরা হলেন- একই এলাকার মৃত জিয়ার উদ্দিনের ছেলে মো. জাকির হোসেন ও মো. জাকির হোসেনের ছেলে মো. মুকুল মিয়া (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে ফয়জুল্লাহ মন্ডল, জাকির হোসেন, মুকুল মিয়া তাদের বাড়ির পাশে ধান ক্ষেতে (স্থানীয় পাথারী বন) ধানের আগাছা পরিস্কার করতে থাকে। এসময় হঠাৎই বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এক পর্যায়ে বজ্রপাতে তারা তিনজনই অজ্ঞান হয়ে যায়। পরে আশপাশের লোকজন এসে আহতদের মাথায় পানি ঢাললে থাকে। এক পযার্য়ে জাকির হোসেন ও মুকুল মিয়ার জ্ঞান ফিরে। এদিকে, ফয়জুল্লাহ মন্ডলের জ্ঞান না ফেরায় তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এসএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here