Home বিনোদন এবার বাস চালানো শিখছেন মৌসুমী হামিদ

এবার বাস চালানো শিখছেন মৌসুমী হামিদ

0
80

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মৌসুমী হামিদ। বর্তমানে প্রেক্ষাগৃহে আসা ‘১৯৭১ সেই সব দিন’ সিনেমার প্রচারে ব্যস্ত সময় পার করছেন তিনি। পর্দায় চরিত্রটিকে যথাযথভাবে ফুটিয়ে তুলতে কতশত কসরতই না করেন অভিনেতারা। এবার নতুন একটি ওয়েব সিরিজে অভিনয়ের প্রয়োজনে বাস চালানো শিখছেন মৌসুমী। সম্প্রতি দেশের একটি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে নিজেই জানিয়েছেন সেকথা।

মৌসুমী হামিদ বলেন, ‘বর্তমানে এই সিনেমার প্রচারণায় ব্যস্ত রাখছি নিজেকে। চলতি বছরের শেষ দিকে নতুন একটি ওয়েব সিরিজের কাজ শুরুর কথা রয়েছে। যার জন্য আমাকে বাস চালানো শিখতে হচ্ছে। আশা করছি আরও নতুন কিছু কাজ দর্শকদের উপহার দিতে পারব।’

এর আগে এক সাক্ষাৎকারে নিজের উচ্চতা নিয়ে সমস্যা ও বিয়ের প্রসঙ্গে কথা বলেছিলেন তিনি। তার কথায়, ‘উচ্চতার জন্য আমার প্রেম ভেঙেছিল। আমি একটা প্রেম করতাম। ছেলেটা আমার চেয়ে উচ্চতায় ছোট ছিল। সে আমার উচ্চতার দোহাই দিয়ে ব্রেকআপ করেছিল। এটা খুব কষ্ট দিয়েছে।’

প্রেমের পর বিয়ে নিয়েও উচ্চতার সমস্যায় পড়েছেন মৌসুমী হামিদ। ছেলে দেখে পছন্দ হলেও তার সমান উচ্চতার ছেলে মিলছে না। মৌসুমী বলেন, ‘লম্বা ছেলে তো খুঁজেই পাওয়া যায় না। আমার উচ্চতা ৫ ফুট সাড়ে ৯ ইঞ্চি। এই উচ্চতার ছেলে মেলানোর চেষ্টা করছি। মিলছে না। আমার উচ্চতার সমান ছেলে পেলে যেকোনো মুহূর্তে বিয়ে করে ফেলব।’

শুক্রবার (১৮ আগস্ট) মুক্তি পেয়েছে মৌসুমী অভিনীত সরকারি অনুদানপ্রাপ্ত মুক্তিযুদ্ধের গল্পে নির্মিত সিনেমা ‘১৯৭১ সেই সব দিন’। প্রয়াত ড. ইনামুল হকের গল্প ভাবনায় ছবিটি পরিচালনা করেছেন তারই কন্যা অভিনেত্রী ও নির্মাতা হৃদি হক।

এতে অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, আবুল হায়াত, জয়ন্ত চট্রোপাধ্যায়, ফেরদৌস আহমেদ, লিটু আনাম, তারিন জাহান, হৃদি হক, সজল নূর, সানজিদা প্রীতি, নাজিয়া হক অর্ষা, আনিসুর রহমান মিলন, জুয়েল জহুর, সাজু খাদেম, গীতশ্রী চৌধুরি, শিল্পী সরকার অপু প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here