ফের বিদেশে ছুটলেন জায়েদ খান, দুবাই ঘুরে যাবেন সিঙ্গাপুরে

সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরেন চিত্রনায়ক জায়েদ খান। মার্কিন মুলুকে থাকাবস্থায় কটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি দেশটি ঘুরে বেড়িয়েছেন ঢাকাই চলচ্চিত্রের এই তারকা।

দেশের ফেরার কয়েকদিন না যেতেই ফের বিদেশে ছুটলেন এই নায়ক। এবার জায়েদ খানের সফর দুবাই ও সিঙ্গাপুরে। বিষয়টি জানিয়েছেন এই নায়ক নিজেই।

তিনি বলেন, ‘আজ বুধবার (১৬ আগস্ট) ঢাকা থেকে দুবাই যাচ্ছি। সেখানে তিন দিন থেকে সিঙ্গাপুর যাব। একটি শোয়ে অংশ নিতেই দুবাই যাচ্ছি। সিঙ্গাপুরে তিন দিন থাকবো। সেখান থেকে দেশে ফিরে নতুন সিনেমার কাজ শুরু করব।’

এদিকে, সম্প্রতি নিউইয়র্কে অবস্থিত ইনস্টিটিউট অব পাবলিক পলিসি ও ডিপ্লোম্যাসি রিসার্চ থেকে ‘হিউম্যানিটেরিয়ান প্লাটিনাম লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেয়েছেন জায়েদ খান। বিশ্বের ৪০ ব্যক্তিকে এবার এ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।

অন্যদিকে, জায়েদ খান অভিনীত কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে অন্যতম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’। এতে টিক্কা খানের চরিত্রে অভিনয় করেছেন তিনি। এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে ‘সোনারচর’ ও ‘বাহাদুরী’ নামের আরও দুটি সিনেমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *