Home দেশের খবর ঢাকা বাসাইলে আ.লীগের কর্মীসভা ও স্মরণ সভা অনুষ্ঠিত

বাসাইলে আ.লীগের কর্মীসভা ও স্মরণ সভা অনুষ্ঠিত

0
149

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল ইউনিয়ন আওয়ামী লীগের কর্মীসভা ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ আগস্ট) বিকেলে উপজেলার কাশিল ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়ন আওয়ামীলীগের কর্মীসভা ও বীরমুক্তিযোদ্ধা ইউনুস আলী এবং জহিরুল ইসলাম মাস্টারের স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)।

কাশিল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মতিয়ার রহমান সিকদারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মতিয়ার রহমান গাউছ, সাধারণ সম্পাদক মির্জা রাজিক, জেলা আওয়ামীলীগের সদস্য আজাদ তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নুরুল ইসলাম খান, মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ খানসহ প্রমুখ।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন, কাশিল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উজ্জল মোল্লা।

এসএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here