Home দেশের খবর ঢাকা নাগরপুরে মসজিদের নিমার্ণ কাজের উদ্বোধন করলেন টিটু এমপি

নাগরপুরে মসজিদের নিমার্ণ কাজের উদ্বোধন করলেন টিটু এমপি

0
127

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে ধুবড়িয়া ইউনিয়নের চকগদাধর এলাকায় একটি মসজিদ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেছেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি। শুক্রবার (১১ আগস্ট) দুপুরে চকগদাধর পূর্ব পাড়া গ্রামে এলাকাবাসীর উদ্যোগে নতুন মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়। পরবর্তীতে ইউনিয়নের কাঁচপাই গ্রামবাসীর আয়োজনে একটি পথ সভায় যোগদান করেন এমপি টিটু।

এতে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা আ.লীগ ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. উজ্জল হোসেন মোল্লা, তথ্য ও গবেষণা সম্পাদক জাকির হোসেন তালুকদার, নাগরপুর প্রেসক্লাব সদস্য আব্দুল্লাহ খিজির, খালেদ মাহমুদ সুজন, ইউসুফ হোসেন লেনিন, নাগরপুর জাতীয় সাংবাদিক সংস্থা’র সদস্য গোপাল সরকার, ধুবড়িয়া ইউনিয়ন আ.লীগ সভাপতি মোকলেছুর রহমান রিপন, সাধারণ সম্পাদক শিহাব উদ্দিনসহ উপজেলা এবং ইউনিয়ন আ.লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী বৃন্দরা।

এসএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here