Home বিনোদন চাইলেই সবকিছু বদলে ফেলা যায় না: পরীমণি

চাইলেই সবকিছু বদলে ফেলা যায় না: পরীমণি

0
121

নানা টানাপড়েনের পর গেল কয়েক মাস ধরেই আলাদা থাকছেন অভিনেতা শরিফুল রাজ ও পরীমণি দম্পতি। তাদের একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। আগামী ১০ আগস্ট এক বছরে পা রাখছে রাজ্য। আর সেই আয়োজন নিয়ে দারুণ ব্যস্ত হালের জনপ্রিয় এই চিত্রনায়িকা।

কিন্তু মধ্যেই কথা রটেছে, স্বামী রাজের ওপর অভিমান করে ছেলের নামই বদলে ফেলেছেন পরী। ছেলেকে রাজ্য নয়, এখন পদ্ম নামেই ডাকছেন তিনি। যা নিয়ে হয়েছে সংবাদও। আসলেই কি তাই?

এমন কথার উত্তর দিলেন পরী নিজেই। তার কথায়, ‘চাইলেই কি সব কিছু বদলে ফেলা যায়। ছেলের নাম রাজ্যই আছে। তবে আমার নানু নতুন নাম রেখেছেন, সেটা আমি সবাইকে জানাচ্ছি, দ্যাটস ইট। ওর (রাজ্য) নাম চেঞ্চ করব কীভাবে? যেটা আছে সেটা তো থাকবেই। তবে এটা ঠিক আমি তাকে “পদ্ম” বলি।’

তাহলে যে ‘স্বামী রাজের ওপর অভিমান করে’ কথাটি আসছে- এর উত্তরে পরী বলেন, ‘আমি কি কোথাও এমন কিছু বলেছি। আজিজ ভাই (জাজের কর্ণধার আব্দুল আজিজ) আদর করে ছেলেকে নিয়ে যে পোস্টটি করেছে, সেখানে থেকেই মুখরোচক সংবাদ প্রকাশের জন্য এমনটি লিখছে অনেকে, এর বেশি কিছুই না। কেউ কিন্তু আমার সঙ্গে কোনো কথা বলেনি। যার যা মনে চেয়েছে, তাই লিখেছে।’

উল্লেখ্য, মাত্র সাত দিনের পরিচয়ে ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন রাজ-পরী। এরপর ২০২২ সালের জানুয়ারিতে পারিবারিকভাবে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। তবে সেই পথে বারবার হোঁচট খেয়েছে তাদের সম্পর্ক। রাজের সঙ্গে কখনও বিদ্যা সিনহা মিম, কখনও সুনেরাহ বিনতে কামালকে ঘিরে।

সবশেষ গত ২০ মে পরীমণির বাসা থেকে নিজের জিনিসপত্র নিয়ে বের হয়ে আসেন রাজ। এরপর ২৯ মে রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সুনেরাহ, তানজিন তিশা ও নাজিফা তুষির সঙ্গে বেশ কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও ফাঁস হয়। সেই ঘটনায় দুজনের মধ্যে দূরত্বের দেয়াল আরও পোক্ত হয়। যেটাকে বিচ্ছেদ বলেই মনে করছেন অনেকেই।

শরিফুল রাজ ও পরীমণির পরিচয় হয় ২০২১ সালে গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের নির্মিত চলচ্চিত্র ‘গুণিন’ সিনেমার শুটিং সেটে। সেই থেকে প্রেম ও পরিণয়। ২০২২ সালের ১৭ অক্টোবর ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তারা। এরপর ২০২২ সালের ১০ আগস্ট তাদের সংসারে জন্ম নেয় পুত্রসন্তান রাজ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here