সত্যিই কি মা হচ্ছেন বুবলী?

বিনোদন ডেস্ক- সুপারস্টার শাকিব খানের সঙ্গে টানা ৯টি ছবিতে অভিনয় করে এক লাফে তারকা বনে যাওয়া চিত্রনায়িকা শবনব বুবলী দীর্ঘদিন ধরে লাপাত্তা। গুঞ্জন রয়েছে, তিনি বর্তমানে বিদেশে রয়েছেন। এও গুঞ্জন রয়েছে, বুবলী অন্তঃসত্ত্বা। তিনি নাকি শাকিব খানের সন্তানের মা হতে চলেছেন।

 

শাকিবের বিপরীতে শেষ ছবি ‘বীর’-এর শুটিং সেট থেকে বুবলীর একটি ছবি প্রকাশ হওয়ার পর থেকেই তার মা হওয়ার গুঞ্জন ওঠে। এসব গুঞ্জনে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, তবে কি চিত্রনায়িকা অপু বিশ্বাসের পথেই হাটতে শুরু করেছেন বুবলী?

 

এর আগে অপু বিশ্বাস তার ক্যারিয়ারের ৭০টিরও বেশি ছবির নায়ক শাকিব খানকে ২০০৮ সালে গোপনে বিয়ে করে ২০১৬ সালে একই ভাবে লাপাত্তা হয়ে গিয়েছিলেন। ২০১৭ সালে ফিরে এসেছিলেন সন্তান আব্রাম খান জয়কে কোলে নিয়ে। এরপর বেসরকারি টিভি চ্যানেল নিউজ টোয়েন্টি ফোরের লাইভ অনুষ্ঠানে হাজির হয়ে ফাঁস করেন সবকিছু।

 

যার ফলে ক্ষীপ্ত হয়ে শাকিব খান তার হাতে ডিভোর্স পেপার ধরিয়ে দেন। এবার বুবলীর ক্ষেত্রেও তেমন কিছুরই আশঙ্কা করছেন তার ভক্ত-সমালোচকরা। সোশ্যাল মিডিয়ায় তো রবও উঠেছে, সন্তান জন্মদানের জন্যই বিদেশে পাড়ি দিয়েছেন সংবাদ পাঠিকা থেকে চলচ্চিত্রের নায়িকা বনে যাওয়া বুবলী। তবে সত্যিটা কী, তাতো সময়ই বলে দেবে।

 

প্রসঙ্গত, বুবলী সর্বশেষ নায়ক নিরবের বিপরীতে ‘ক্যাসিনো’ ছবিতে কাজ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *