Home প্রধান খবর সিদ্ধান্ত পাল্টালেন শাকিব খান, টাকা ফেরত দেবেন পরিচালককে

সিদ্ধান্ত পাল্টালেন শাকিব খান, টাকা ফেরত দেবেন পরিচালককে

0
121

চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকনের ‘নীল দরিয়া’ নামে একটি সিনেমায় অভিনয় করার কথা ছিল ঢালিউড শীর্ষ নায়ক শাকিব খানের। সে হিসেবে ছবিটির জন্য অগ্রিম পারিশ্রমিকও নিয়েছিলেন তিনি। এবার সে টাকাই পরিচালককে ফেরত দেবেন এ নায়ক। কারণ, তিনি আর ছবিটি করছেন না।

পরিচালকের এই ছবি ফিরিয়ে দেওয়ার কারণ সম্পর্কে যা জানা গেল তা হলো, ‘প্রিয়তমা’ সিনেমার সফলতার পর দর্শকদের রুচি সম্পর্কে বেশ ভালো ধারণা পেয়েছেন শাকিব খান। যার ফলে তিনি তেমনই গল্প ও মেকিং নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো সিনেমার কাজে হাত দেবেন না। এমনটাই জানিয়েছেন শাকিব খানের একাধিক ঘনিষ্ঠ সূত্র।

একসময় শাকিব খান ও বদিউল আলম খোকন জুটি মানেই ছিল ঢালিউডে ব্যবসাসফল সিনেমার গ্যারান্টি। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের রুচিতেও এসেছে আমূল পরিবর্তন। তাই তো দর্শকের চাহিদাকেই প্রাধান্য দিলেন শাকিব খান।

জানা গেছে, যুক্তরাষ্ট্র থেকে ফিরে এসেই পারিশ্রমিক হিসেবে নেওয়া অগ্রিম টাকা ফেরত দেবেন এ নায়ক। যদিও এর আগে পরিচালক জানিয়েছিলেন, শাকিব খান আমেরিকা থেকে ফিরলেই শুট শুরু করবেন তিনি।

নির্মাতা বদিউল আলম খোকনের পরিচালনায় শাকিব খানের সবশেষে সিনেমাটির নাম ‘আগুন’ । ছবিটি এখনও মুক্তি পায়নি। জানা গেছে, একটি গানের দৃশ্যধারণের কাজ বাকি রয়ে গেছে। এদিকে ‘আগুন’ ছবিটির মুক্তি নিয়েও রয়েছে শঙ্কা। রোজার ঈদে মুক্তির কথা শোনা গেলেও প্রেক্ষাগৃহে আসেনি। একইচিত্র দেখা গেছে কোরবানি ঈদে।

‘আগুন’ ছবিতে শাকিবের বিপরীতে আছেন জাহারা মিতু। ২০১৯ সালের ৫ আগস্ট শুরু হয়েছিল ‘আগুন’-এর শুটিং। ছবিটির প্রযোজনার দায়িত্বে আছে দেশ বাংলা মাল্টিমিডিয়া। এতে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন জাহারা মিতু। এই ছবিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, সুচরিতা, আফজাল শরীফ, রেবেকা প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here