সন্তান রাজ্য অসুস্থ। এক হাতে ঘর সংসার আর সন্তান সামলাচ্ছেন পরীমণি। অসুস্থ সন্তানকে নিয়ে হাসপাতাল ছুটাছুটি করা তার নিত্যদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে। চিকিৎসার প্রয়োজনে রাজ্যের কচি হাতে করা হয়েছে ক্যানোলা। সেই দৃশ্য দেখে কষ্ট পেয়েও নিজেকে শক্ত রাখছেন পরী। কেননা রাজ্যের বাবা চিত্রনায়ক শরীফুল রাজ অবকাশ যাপনে ব্যস্ত সময় পার করছেন, তাই সবকিছু একা হাতেই সামলাতে হবে নায়িকাকে।
মানসিকভাবে শক্ত থাকলেও লোকের কথায় বিরক্ত না হয়ে পারলেন না পরীমণি। সেই বিরক্তিকর মানুষটি যে শরীফুল রাজ ছাড়া আর কেউ নন তা ইঙ্গিতে বুঝিয়েও দিয়েছেন। সামাজিক মাধ্যমে সেই বিরক্তি প্রকাশ করলেন এই নায়িকা।
পরীমণি লিখেছেন, ‘এই যে বাচ্চার কিছু হলেই মাকে যারা ব্লেইম করেন তাদের আসলে নিজেদের জীবনের কোনো অ্যাপ্রিসিয়েশন তো নাই-ই শুধুমাত্র ফ্রাস্ট্রেশন ছাড়া। এরা কিছু বুঝুক আর না বুঝুক আগে অন্যের ঘাড়ে দোষ চাপায়।’
এরপর তিনি লেখেন, ‘কোনো আইডিয়া আছে তোমার, বাচ্চা অসুস্থ হলে একজন মায়ের কী পরিমাণ মানসিক চাপ যায়! তার ওপর এসব বলদামি কথা বার্তা জাস্ট নেওয়া যায় না ভাই। আজকে এক স্মার্ট বলদ বলতেছে, এত মানুষ থাইকা কি লাভ বাচ্চার যদি জ্বরই আসে। কি করতে মন চায় এখন?’
মন্তব্যের ঘরে অনেকে নানা মন্তব্য করেছেন। সেখানেই একটি মন্তব্যের জবাবে ইঙ্গিতে পরীমণি লিখেন, ‘অনেকের কথা না ভাইয়া। একজন নয়া ট্রাভেলার বলেছেন’।
আর পরীমণির এই ‘একজন নয়া ট্রাভেলার’ মন্তব্যে অনেকে মনে করছেন শরীফুল রাজকে ইঙ্গিত করে বলেছেন। কারণ এই মুহুর্তে রাজ দেশের বাইরে আছেন অবকাশ যাপনে। তার সঙ্গে যোগাযোগ নেই নায়িকার। সম্পর্ক আর জোড়া লাগার কোনো সম্ভাবনাও নেই সেই ইঙ্গিতও দিয়েছেন ঢালিউডের এই গ্লামার গার্ল।
