কালিয়াকৈরে উন্নয়নমূলক কাজ বিষয়ক অবহিত করণ সভা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা পরিষদের অবকাঠামো উন্নয়ন তহবিলের চার বছরে (২০১৯-২০২৩) খাতওয়ারি অর্থ বরাদ্দের উন্নয়নমূলক কাজ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কালিয়াকৈর উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল উদ্দিন সিকদার।

উপজেলা নির্বাহী অফিসার তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও গাজীপুর জেলা যুবলীগের আহবায়ক মো. সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন, উপজেলা প্রকৌশলী বিপ্লব পাল, সাংবাদিক অধ্যাপক মুকুল কুমার মল্লিক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. তোফাজ্জল হোসেন রানা, বোয়ালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডা: শাহাবুদ্দিন আহসান, গাজীপুর জেলা আওয়ামী লীগের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ।

অবহিত করণ সভায় কালিয়াকৈর উপজেলায় চার বছরের খাতওয়ারি অর্থ বরাদ্দের বিবরণ তুলে ধরা হয়। মোট পাঁচটি খাতে যেমন-স্বাস্থ্য,শিক্ষা, কৃষি, পল্লী উন্নয়ন ও আর্থ সামাজিক, যোগাযোগ ও ভৌত অবকাঠামো খাতে মোট ২৮৯ টি প্রকল্পের জন্য বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৭১ কোটি ১৯ লাখ ৮৫ হাজার ৮৫ টাকার মধ্যে ব্যয়িত অর্থের পরিমাণ ৪৫ কোটি ৫২ লাখ ৩৩ হাজার ৫৯৪ টাকা।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *