Home আলোচিত আমেরিকায় এতদিন কী করছেন পূজা চেরি?

আমেরিকায় এতদিন কী করছেন পূজা চেরি?

0
173

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি কার সঙ্গে সেখানে গিয়েছেন সেই বিষয়ে জানা যায়নি।

এদিকে শাকিব খানও বর্তমানে যুক্তরাষ্ট্রে। দেশের বেশ কয়েকজন তারকাই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

‘গলুই’ নামে একটি ছবিতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন পূজা। এর পরেই আলোচনায় আসেন তারা। তাদের প্রেমের গুঞ্জনও ছড়িয়ে পড়ে।

পূজা যুক্তরাষ্ট্রে বেশ সুন্দর সময় কাটাচ্ছেন। সেখানকার বিভিন্ন স্থানে ঘুরছেন, ছবি তুলে সেগুলো সামাজিক মাধ্যমে পোস্ট করছেন। সেসব ছবিতে অবশ্য একাই দেখা গেছে তাকে। পূজা সেখানে থাকবেন আরও বেশ কিছুদিন।

‘প্রেমের গুঞ্জন’ বিষয়ে সম্প্রতি এক সাক্ষাতকারে পূজা বলেন, প্রেমের গুঞ্জনের কথা বললে তো- কাজ না করে বাসায় বসে থালাবাসন মাজা উচিত; কিন্তু কাজ তো করতে হবে। আমি তো সবার সঙ্গে কাজ করেছি। কলকাতার আদ্রিতের সঙ্গে যেমন কাজ করেছি, তেমনি দেশের শাকিব খান, সিয়াম ও রোশানের সঙ্গেও কাজ করেছি। আর এখন আদর আজাদের সঙ্গেও কাজ করছি। যখনই যার সঙ্গে কাজ করেছি, সবার সঙ্গে প্রেমের গুঞ্জন হয়েছে। আর সবার সঙ্গেই যদি প্রেমের গুঞ্জন হয়, তাহলে তো ভালো। তার মানে আমরা পর্দায় ভালো কাজ করছি।

অনুষ্ঠানে পূজা চেরি কথা বলেন বিয়ে প্রসঙ্গেও। তিনি বলেন, ‘আমি সবসময় বলি, এখনও বলছি— আমি মিডিয়ার কোনো মানুষকে বিয়ে করব না। আর যখন বিয়ে করব, তারপর থেকে আমাকে ক্যামেরার সামনেও দেখা যাবে না। এটা সবসময় বলি। তাই বলে এমন নয় যে, আমি এখনই বিয়ে করে ফেলছি। আমি ভালো ভালো কাজ করতে চাই। ভালো ভালো কাজ দর্শকদের উপহার দিয়ে তবেই চলচ্চিত্রকে বিদায় জানাব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here