ফেরদৌসের মোবাইলে সবচেয়ে বেশি ছবি পূর্ণিমার!

ঢাকাই সিনেমার ২৫ বছরের ক্যারিয়ার পূর্ণিমার। দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য সিনেমায় যেমন অভিনয় করেছেন, ভালো অভিনয়ের জন্য পেয়েছেন স্বীকৃতি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এবং লাখো কোটি দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন।

অনেক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন পূর্ণিমা। তার অভিনীত কিছু সিনেমার গান এখনো মানুষের মুখে মুখে ফেরে।

আজ ১১ জুলাই মিষ্টি হাসির নায়িকা পূর্ণিমার জন্মদিন। বিশেষ দিনে তিনি ঢাকার বাইরে আছেন। পরিবারকে সময় দিচ্ছেন। পরিবার নিয়ে আলাদা সময় কাটাচ্ছেন।

বিশেষ এই দিনে সহকর্মী-ভক্তদের ভালোবাসায় সিক্ত পূর্ণিমা। তাকে শুভেচ্ছা জানাতে ভুললেন না ঢাকাই সিনেমার সফল নায়ক ফেরদৌস আহমেদ।

লম্বা ক্যারিয়ারে সমসাময়িক প্রায় সব নায়িকার সঙ্গেই কাজ করেছেন। এরমধ্যে একজন পূর্ণিমা। সিনেমা থেকে উপস্থাপনা, একসঙ্গে তারা অনেক কাজ করেছেন। সেই সূত্রে দুজনের মধ্যে সম্পর্কটাও মসৃণ, বন্ধুত্বের।

জন্মদিনে পূর্ণিমার সঙ্গে ধারণ করা বেশ কয়েকটি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন ‘হঠাৎ বৃষ্টি’ খ্যাত নায়ক।

ফেরদৌসের বার্তা থেকে জানা গেলো, তার মোবাইল ফোনে সবচেয়ে বেশি ছবি রয়েছে পূর্ণিমার সঙ্গে। এর কারণ হয়তো তাদের একত্রে অসংখ্য কাজ আর পারস্পরিক বন্ধন।

ফেরদৌস বললেন, ‘আমার মোবাইলে যার সঙ্গে সবচেয়ে বেশি ছবি, যার সঙ্গে সবচেয়ে বেশি কাজ, সবচেয়ে বেশি ভ্রমণ, সবচেয়ে বেশি কথা বলা, কারণে-অকারণে, আরও কত শত সহস্র স্মৃতি। তুমি শুধু আমার প্রিয় বন্ধু না, তুমি আমার শ্রেষ্ঠ একজন বন্ধু।’

শেষে পূর্ণিমার প্রতি একটি আহ্বান জানিয়ে ফেরদৌস বলেছেন, ‘এমনই বন্ধু থাকো আজীবন। শুভ শুভ শুভ দিন, আজ পূর্ণিমার জন্মদিন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *