Home আলোচিত আমরা সত্যিই আলাদা হয়ে গেলে কেউ বিশ্বাস করবে না: মিথিলা

আমরা সত্যিই আলাদা হয়ে গেলে কেউ বিশ্বাস করবে না: মিথিলা

0
170

অভিনয় দক্ষতার মাধ্যমে এপার-ওপার দুই বাংলাতেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। বর্তমানে দেশে নিয়মিত পর্দায় দেখা যায় না তাকে। তবে কলকাতায় অনেক সক্রিয় তিনি। সেখানকার ওটিটিতে অনেক আগেই অভিষেক হয়েছে এই অভিনেত্রীর।

এবার ‘মায়া’র মাধ্যমে প্রথমবারের মতো কলকাতার সিনেমায় অভিষেক করলেন মিথিলা। সেখানে সিনেমা, ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে একটি সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের সঙ্গে কথা বলেছেন তিনি। এ সময় সাম্প্রতিক পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে বারবার বিচ্ছেদের গুঞ্জন নিয়েও কথা বলেন এ অভিনেত্রী।

বারবার বিচ্ছেদের গুঞ্জন উঠার ব্যাপারে মিথিলা বলেন, আমার কাছে মনে হয় যেকোনো দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়া, খিটিমিটি—এসব সাধারণ বিষয়। কিন্তু সেসব কোথায় থেকে কিভাবে খবরে আসে তা বুঝতে পারি না।

অভিনেত্রী বলেন, আমি যেহেতু বাইরে থাকি, এই সময়ের মাঝে নিজেদের মধ্যকার বিষয়গুলো সমাধান হওয়ার আগেই তা প্রকাশ্যে চলে আসে। এখন যদি সত্যিই কিছু সিরিয়াস ঘটে তাহলে আমরাই জানাব।

তিনি আরও বলেন, কিন্তু তার অপেক্ষা না করে গুঞ্জন বলে চাউর হচ্ছে। তো সত্যিই যদি বিচ্ছেদ হয় তাহলে কেউ বিশ্বাস করবেন না। সেই রাখাল বালকের বাঘ এলো গল্পের মতো হবে।

প্রসঙ্গত, আগামীতে বাংলাদেশের চলচ্চিত্রেও দেখা যাবে মিথিলাকে। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত সরকারি অনুদানের তিনটি ছবি। সিনেমাগুলো হচ্ছে- ‘জলে জ্বলে তারা’, গিয়াসউদ্দিন সেলিমের ‘কাজলরেখা’ ও শিশুদের অ্যাডভেঞ্চারের ওপর নির্মিত ‘সোনার পাহাড়’। তিনটি সিনেমাতেই ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here