সাঈদুর রহমান, ঝিনাইদহ, প্রতিনিধি: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার পৌর এলাকায় মধ্যরাতে প্রতিবেশি বন্ধুকে মোবাইলে কল করে ডেকে এনে ছুরি কারাঘাত করেহত্যা করল অপর বন্ধু। রোববার ( ৯ জুলাই) রাতে পৌরএলাকার ফয়লা মাষ্টার পাড়ায় এ ঘটনা ঘটে।
ছুরি কারাঘাতে নিহত মেহেদি হাসান (২৫)কালীগঞ্জ ফয়লা মাষ্টার পাড়া এলাকার সফর আলীর ছেলে। এ ঘটনায় রাতেই ঘাতক আসামী আকরাম আলীকে আটক করেছে কালীগগঞ্জ থানা পুলিশ। এছাড়া আটককৃতের ভাই সাদ্দাম হোসেন পালাতক রয়েছে। হত্যাকান্ডের সাথে জড়িত আটক আকরাম হোসেন একই গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে।
হত্যাকান্ডের ব্যাপারে নিহতের মা জানান, আমার ছেলে ভিসা পাসর্পোট সহ বিমানের টিকিট হয়েগেছে ৩ দিন পর ছেলে মালয়েশিয়া চলে যাবে। কিন্তু তার ছেলেকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে। তিনি তার ছেলের হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি ও ফাঁসির দাবি করেন।
কালীগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান জানান, লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে হত্যা করা হয়েছে ময়না তদন্তের পর বেরিয়ে আসবে।
এসএইচ
