তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে সড়ক দুর্ঘটনায় হাবিবুর রহমান (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে।
মঙ্গলবার (২৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাগমারী পাড়া এলাকায় এ দর্ঘটনাটি ঘটে।
এলাকাবাসি জানান, নিহত হাবিবুর রহমান সাইকেল যোগে এলেঙ্গা ভূঞাপুর আঞ্চলিক সড়কের কাগমারীপাড়া এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি গরু বোঝাই ট্রাক তাকে ধাক্কা দেয় এবং তার মাথার উপর দিয়ে ট্রাকের চাকা উঠে যায়। এ সয়ম ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত হাবিবুর রহমান চরবকশিয়া গ্রামের মৃত আবেদ আলীর ছেলে।
খবর পেয়ে ভূঞাপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘাতক ট্রাক কালিহাতী থানার কুচটি এলাকা থেকে আটক করা হয়।
এ ঘটনায় ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
