টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুতে আসন্ন পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে গণপরিবহন চলাচল বেশি হওয়ায় টোল আদায়ও বৃদ্ধি পেয়েছে। গেল ২৪ ঘন্টায় সেতুতে ৪২ হাজার ৫৬০টি পরিবহন সেতু পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৫ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা।
সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গের ২৩ জেলার গনপরিবহনগুলো বঙ্গবন্ধু সেতু পারাপার হয়। সোমবার (২৬ জুন) রাত ১২টা হতে মঙ্গলবার (২৭জুন) রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুতে বাস, ট্রাক, পিকআপ, মাইক্রোবাস, প্রাইভেটকার, মোটরসাইকেলসহ ৪২ হাজার ৫৬০টি পরিবহন পারাপার হয়েছে। এরমধ্যে ঢাকা থেকে উত্তরবঙ্গ গিয়েছে ২৪ হাজার ৮১৭টি পরিবহন। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৬৬ লাখ ৯৪ হাজার ৯শ। এছাড়া উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী পরিবহন সেতু পারাপার হয়েছে ১৭ হাজার ৭৪৩টি। এর বিপরিতে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৮ লাখ ৫৬ হাজার ৫৫০ টাকা। এরমধ্যে মোটরসাইকেল পারাপার হয়েছে ৬হাজার ৮৪১টি।
এদিকে এর আগের দিন বঙ্গবন্ধু সেতুতে ২৯ হাজার ৮৫টি যানবাহন পারাপারে টোল আদায় হয়েছিল ২ কোটি ৬৫ লাখ ৮৯ হাজার ৩০০ টাকা।
মঙ্গলবার (২৭ জুন) সকালে বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল টোলের তথ্য জানিয়েছেন।
