কলকাতার দর্শনার বদলে ঢাকার পূজা চেরি

‘লিপস্টিক’ নামে একটি সিনেমার নায়িকা হিসেবে ওপার বাংলার দর্শনা বণিকের নাম ঘোষণা করা হয়েছিল। তবে ভিসা জটিলতার কারণে বাংলাদেশে আসা হচ্ছে না তার। ফলে দর্শনা বণিকের পরিবর্তে নেয়া হচ্ছে নায়িকা পূজা চেরিকে।

আব্দুল্লাহ জহির বাবুর গল্প ও সংলাপে সিনেমাটি নির্মাণ করছেন কামরুজ্জামান রোমান। দর্শনার পরিবর্তে পূজা চেরিকে নেওয়ার বিষয়টি আব্দুল্লাহ জহির বাবু নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দর্শনা বণিকের সঙ্গে আমাদের কথা চূড়ান্ত হয়েছে। সব ঠিকই ছিল, কিন্তু ভিসা জটিলতার কারণে দর্শনার পরিবর্তে পূজা চেরিকে নিচ্ছি। পূজা গল্প শুনে খুবই সন্তষ্ট। এই গল্পে পূজা খুব ভালো করবে বলে আশা করছি। এই সিনেমায় পূজার বিপরীতে অভিনয় করবেন আদর আজাদ।

রোববার (১৮ জুন) ‘লিপিস্টিক’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। তবে এখনই সিনেমার গল্প বা চরিত্র নিয়ে কিছু জানাতে চাচ্ছেন না পূজা। এ প্রসঙ্গে পূজা বলেন, ‘এর মাঝে অনেক সিনেমার প্রস্তাব পেয়েছি। ওভাবে ঠিক কোনোটাই আমাকে টানেনি। ‘লিপস্টিক’ সিনেমার গল্পটি মনে হয়েছে আমার গল্প! আমাকে নতুনভাবে দেখবে দর্শক।’

অভিনেত্রী জানান, আগামী ২০ জুলাই থেকে ‘লিপস্টিক’ সিনেমার শুটিং শুরু হবে। ঢাকা ও ঢাকার বাইরে শুটিং হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *