নতুন স্ত্রীকে নিয়ে হানিমুনে গেলেন ৬০ বছর বয়সী অভিনেতা আশিস

গত মে মাসেই ৬০ বছর বয়সে দ্বিতীয় বিয়ে করেছেন বলিউড ও দক্ষিণী সিনেমার বর্ষীয়ান খলঅভিনেতা আশিস বিদ্যার্থী। ফ্যাশন ডিজাইনার রূপালি বড়ুয়াকে বিয়ে করেছেন তিনি। আর বিয়ের পর এখন দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন অভিনেতা।

বৃহস্পতিবার (১৫ জুন) সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেছেন আশিস। যেখানে হানিমুনে থাকার বিষয় স্পষ্ট করেছেন। যা এখন সোশ্যালে ভাইরাল। একই সঙ্গে নেটিজেনদের কটাক্ষের শিকার হচ্ছেন অভিনেতা।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের খবর, ফ্লোরাল শার্ট ও হ্যাট পরে ভ্যাকেশন মোডে দেখা গেছে অভিনেতা আশিসকে। আর রূপালিকে দেখা গেছে গোলাপি পোশাক ও হ্যাটে।

দু’জনের ঘুরে বেড়ানোর ছবি আপলোড করে অভিনেতা লেখেন, বন্ধুরা, আপনাদের অজস্র ভালো ও শুভেচ্ছার জন্য সবাইকে ধন্যবাদ। আলশুকরান বন্ধু। আলশুকরান জীবন।

জানা গেছে, এই জুটি ঘুরে বেড়াতে সিঙ্গাপুরে গেছেন। যদিও তাদের পক্ষ থেকে এখনো নিশ্চিত করা হয়নি বিষয়টি। তবে অভিনেতার পোস্ট করা ছবিতে একটি বাসে দেখা গেছে তাকে। যা দেখে নেটিজেনদের ধারণা, সিঙ্গাপুরে গেছেন তারা।

মন্তব্যের ঘরে একজন লিখেছেন, সিঙ্গাপুরে স্বাগতম। আশা করি দেখা হবে। তবে অভিনেতা সিঙ্গাপুরেই রয়েছেন কিনা, সেটা নিশ্চিত হওয়া যায়নি। যদিও এ ব্যাপারে অনেকে প্রশ্নও রেখেছেন আশিসের কাছে। জানতে চেয়েছেন, কোথায় ঘুরতে গেছেন নবস্ত্রীকে নিয়ে। কিন্তু জবাব পাওয়া যায়নি তারকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *