Home বিনোদন সুখবর দিলেন জায়েদ খান

সুখবর দিলেন জায়েদ খান

0
198
ফাইল ফটো

একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন চিত্রনায়ক জায়েদ খান। সেখানে তিনি নাচবেন বলেও জানা গেছে।

জায়েদ খান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে যাচ্ছি। একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেব। সেখানে পারফর্ম (নাচ) করতে হবে আমাকে। এরইমধ্যে প্রস্তুতি নিয়েছি। কবে ফ্লাইট এটা এখনো চূড়ান্ত হয়নি। তবে দুই-একদিনের মধ্যে কনফার্ম হয়ে যাবে।

জানা গেছে, যুক্তরাষ্ট্রে বরাবরের মতো এবারেও আয়োজিত হচ্ছে ঢালিউডে অ্যাওয়ার্ড। এবার ২৫ জুন জামাইকার আমাজুরা হলে অনুষ্ঠিত হবে প্রবাসীদের এই আয়োজন। এছাড়াও ১ জুলাই ভার্জিনিয়াতে অনুষ্ঠিত হবে ফিল্ম আওয়ার্ড।

এবারের ঢালিউড অ্যাওয়ার্ডে যারা থাকবেন তাঁরা হলেন-মাহফুজ আনাম জেমস,গায়ক তাহসান, চিরকুট ব্যান্ড, অভিনেতা মোশারফ করিম, চঞ্চল চৌধুরী, সাজু খাদেম, জিয়াউল হক পলাশ, চিত্রনায়িকা পূজা চেরী, গায়ক প্রতিক হাসান, অভিনেত্রী কেয়া পায়েল, মডেল মিথিলা, তৃণা, মন্দিরাসহ একঝাক তারকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here