কালিয়াকৈরে এতিমখানার প্রতিষ্ঠাতা সভাপতির স্বরনে দোয়া মাহফিল

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর পাঁচলক্ষী দারুল উমূল মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম সিদ্দিক হোসেনের আত্মার মাগফরাতে জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে (৪ জুন) কালামপুর পাঁচলক্ষী দারুল উমূল মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম সিদ্দিক হোসেনের আত্মার মাগফিরাতের জন্য অত্র মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এই সময় সভাপতিত্ব করেন পাঁচলক্ষী মাদ্রাসা ও এতিমখানার সভাপতি রুস্তম আলী, অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারন সম্পাদক মিজানুর রহমান।

উপস্থিত ছিলেন কালিয়াকৈর ওলামা পরিষদের সভাপতি মুফতি এমদাদুল হক, পাঁচলক্ষী মাদ্রাসা ও এতিমখানার মহাতমিন দেলোয়ার হোসাইন, পৌর ৪ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম, কালামপুর দক্ষিন পাড়া বাইতুল মামুর মাদ্রাসার খতিব মুফতি শফিউদ্দিন, সমাজসেবক সিরাজুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, আলম সরকার, রফিকুল ইসলাম, মনসুর আলীসহ মাদ্রাসা শিক্ষক, ছাত্র, এলাকার মুরুব্বীগণ।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *