মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও মধুমতি ব্যাংকের পরিচালক রাফিউর রহমান খান ইউসুফজাই সানি গণসংযোগ করেছেন। শুক্রবার (২ জুন) দুপুরে উপজেলার উয়ার্শী ইউনিয়নের চর নওগাঁও দক্ষিণপাড়া মসজিদ সংলগ্ন মাঠে বাদ জুমা উঠান বৈঠক এবং বৈঠক পরবর্তী ওই এলাকায় গণসংযোগ করেন।
উঠান বৈঠকে উয়ার্শী ইউনিয়নের ১নং ওয়ার্ড আ.লীগের সভাপতি ও বর্তমান মেম্বার শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে বক্তৃতা করেন, উয়ার্শী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান খান সিটু, বীর মুক্তিযোদ্ধা নয়ন ইসলাম, আনাইতারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, উপজেলা আ.লীগের সাবেক সদস্য সাইদুর রহমান খান সুফল, উয়ার্শী ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি আব্দুল আজিজ সরকার, উয়ার্শী ১নং ওয়ার্ড আ.লীগের সভাপতি এহছাক মিয়া।
এসময় অন্যান্যের মধ্যে জামুর্কী ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি মাকছুদুর রহমান খান ইউসুফজাই রেমন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক লেমিনুর রহমান খান ইউসুফজাই রসি, ফতেপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিকদার, জামুর্কী ইউনিয়ন ছাত্রলীগের আহŸায়ক আশিষ প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈঠকে নৌকার মনোনয়ন প্রত্যাশী রাফিউর রহমান খান ইউসুফজাই সানি বলেন, মির্জাপুরে আওয়ামী রাজনীতি থেকে অনেক ত্যাগী নেতা বঞ্চিত। তাদের আমি কাছে ডেকে আবারও রাজনীতিতে সক্রিয় হওয়ার আহŸান জানিয়েছি। তারাও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছেন।
এসএইচ
