মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতায় আমরা’ এর উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার প্রতিবন্ধী ও পঙ্গু ব্যক্তিদের মাঝে ৭টি হুইল চেয়ার এবং ৮জন দুস্থ্য ব্যক্তিকে নগদ অর্থ বিতরণ করেছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মানবতায় আমরা সংগঠনের চেয়ারম্যান আবুল কালাম আজাদ লিটন। শুক্রবার (২ জুন) বিকেলে পুষ্টকামুরী দক্ষিণপাড়া গ্রামে আনুষ্ঠানিকভাবে এসব বিতরণ করা হয়।
এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত, সহ-সভাপতি সৈয়দ ওয়াহিদ ইকবাল, সাংগঠনিক সম্পাদক শামীম আল মামুন ও সোহেল রানা, কৃষক লীগের সাধারণ সম্পাদক ভিপি সাইদ, বহুরিয়া ইউপি চেয়ারম্যান আবু সাইদ মিয়াসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন আ.লীগের সভাপতি-সম্পাদক ও মানবতায় আমরা সংগঠনের সদস্যরা।
প্রসঙ্গত, মানবতায় আমরা সংগঠনটির মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকার অসহায় মানুষদের বিভিন্নভাবে সহযোগিতা করা হয়।
এসএইচ
