Home দেশের খবর ঢাকা টাঙ্গাইলে যুবলীগের সভাপতি মাসুদ, সম্পাদক বিপ্লব

টাঙ্গাইলে যুবলীগের সভাপতি মাসুদ, সম্পাদক বিপ্লব

0
57

টাঙ্গাইল প্রতিনিধি: মাসুদ পারভেজকে সভাপতি ও আবু সাইম তালুকদার বিপ্লবকে সাধারণ সম্পাদক করে টাঙ্গাইল জেলা যুবলীগের পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (৩১মে)যুবলীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ ছাড়া মনিরুজ্জামান খান মিন্টুকে সহসভাপতি, নুর মোহাম্মদ সিকদার মানিককে যুগ্ম সাধারণ সম্পাদক এবং মোস্তাফিজুর রহমান সোহেলকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছে।

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল তিন বছরের জন্য এ কমিটির অনুমোদন দেন।

নির্বাচিত কমিটিকে আগামী ৬০ দিনের মধ্যে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্র বরাবর জমা দেওয়ার জন্য নির্দেশ দেয় যুবলীগ। এর আগে গত ২৭ মে টাঙ্গাইল জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here