Home রাজধানী রাজধানীর সায়েন্স ল্যাবে বিএনপি-পুলিশ সংঘর্ষ, বাসে আগুন

রাজধানীর সায়েন্স ল্যাবে বিএনপি-পুলিশ সংঘর্ষ, বাসে আগুন

0
176

সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ মেডিক্যাল কলেজের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে পদযাত্রা শুরু করেন বিএনপি নেতাকর্মীরা। সীমান্ত স্কয়ারের সামনে থেকে সিটি কলেজের দিকে পদযাত্রাটি শুরু হয়। সায়েন্স ল্যাব মোড়ে যাওয়ার পর পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৩ মে) বিকালে ৪টার দিকে এ ঘটনা ঘটে। ওই সময় বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাস ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির মিছিলটি সায়েন্স ল্যাবরেটরি মোড়ে আসার পর পদযাত্রায় অংশ নেয়া কিছু কর্মী-সমর্থক পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা চলায়। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধ্বস্তাধ্বস্তি শুরু হয়।

এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষোভকারীদের ওপর পুলিশ লাঠিচার্জ শুরু করে। বিএনপির কর্মী-সমর্থকরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।

এ সময় বিক্ষুব্ধ হয়ে বিএনপির কর্মী-সমর্থকরা কয়েকটি গাড়ি ভাংচুর করে। ওই সময় বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাস ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here