Home আলোচিত নতুন ছবি দিয়ে নিজের মনের কথা জানালেন অপু বিশ্বাস

নতুন ছবি দিয়ে নিজের মনের কথা জানালেন অপু বিশ্বাস

0
148

ঢালিপাড়ায় একটা সময় ইন্ডাস্ট্রির শীর্ষ নায়িকা হিসেবে তুমুল ব্যস্ত সময় পার করেছেন অপু বিশ্বাস। তবে মাঝে কিছুটা বিরতি দিয়ে এখন আবারও নিয়মিত হয়েছেন সিনেমায়।

পেশাগত ও ব্যক্তিগত জীবনের সমস্ত খবরাখবর নিয়ে সরব থাকেন এখন সামাজিক যোগাযোগমাধ্যমে। সেইসঙ্গে মনের কথাও ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে।

এবার তিনি মঙ্গলবার (২৩ মে) নিজের সামাজকি যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি দিয়েছেন অপু। সেখানে উৎফুল্ল নায়িকা নিজেকে মেলে ধরেছেন বিভিন্ন ঢংয়ে।

ক্যাপশনে লিখেছেন, ‘আত্মবিশ্বাসী নারীরা ঘৃণা করে না।’ প্রিয় তারকার পোস্টে মুহূর্তেই ভিড় করেছেন অগণিত অনুরাগী। ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন মন্তব্যে ও রিয়্যাক্টে।

এদিকে জানা যায়, সময়টা বেশ ভালো যাচ্ছে অপুর। সম্প্রতি ঘুরে এসেছেন মার্কিন মুলুক থেকে। সেখানকার লস অ্যাঞ্জেলেসর মেজর রাস্তা ৫ ঘণ্টা বন্ধ করে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত হয়েছিল ‘স্বাধীনতা দিবস প্যারেড শো’। এই অনুষ্ঠানে অতিথি হয়ে উপস্থিত ছিলেন অপু বিশ্বাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here