Home বিনোদন অবশেষে বুবলীর সঙ্গে সম্পর্কের বিষয়টি পরিষ্কার করলেন শাকিব

অবশেষে বুবলীর সঙ্গে সম্পর্কের বিষয়টি পরিষ্কার করলেন শাকিব

0
236

জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা বুবলীর সম্পর্কের টানাপোড়েনের কথা সবারই জানা। কিন্তু বিভিন্ন গণমাধ্যমে বুবলী বলে আসছিলেন শাকিব খানের সঙ্গে সম্পর্ক ঠিকঠাক আছে।

কিন্তু বুবলীর কথা মিথ্যা প্রমাণ করে বিষয়টি পরিষ্কার করলেন শাকিব খান। শাকিব বিষয়টি পরিষ্কার করে জানান দিয়েছেন বুবলীর সঙ্গে তার অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। অর্থাৎ তার সঙ্গে বুবলীর কোনো সম্পর্ক নেই।

চিত্রনায়ক শাকিব খান বুবলীর সঙ্গে সম্পর্কের বিষয়ে গণমাধ্যমে বলেন, বুবলীর সঙ্গে আমি আর কোনো সিনেমায় কাজ করব না, এটা চূড়ান্ত সিদ্ধান্ত। বুবলীকে আমার সঙ্গে আর অনস্ক্রিন–অফস্ক্রিন কোথাও দেখা যাবে না।

শুধু তাই নয়, শাকিব-বুবলীর দূরত্ব অনেক আগে থেকেই জানিয়ে কিং খান বলেন, আপনারা যদি ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার ‘সুরমা সুরমা’ গানটি দেখে থাকেন, তাহলে খেয়াল করবেন, একটা রোমান্টিক গান; তবে দুই শিল্পীর একটা দূরত্ব ছিল। কাছাকাছি দেখা যায়নি তাদের। আমার পুরো অভিনয় জীবনে এমনটা কখনো ঘটেনি। কারণ, আমি আর কোনোদিন বুবলীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চাই না।

শাকিবের তার ব্যক্তি জীবনে বুবলীর সঙ্গে কোনো ধরনের সম্পর্ক নেই। এ প্রসঙ্গে শাকিব খান আরও বলেন, বাস্তব জীবনে বুবলীর সঙ্গে আমার সব সম্পর্ক অনেক আগে শেষ হয়ে গেছে। তার জীবন তার, আমার জীবন আমার। সন্তানের কারণে আমাদের যা করণীয়, সেটাই হবে, দ্যাটস ইট। আবারও বলছি, তার সঙ্গে আমার অধ্যায় পুরোপুরি শেষ হয়ে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here