সালমান-শাহরুখের অ্যাকশন দৃশ্যে ব্যয় ৪৫ কোটি

চার বছর পর ‘পাঠান’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরেন শাহরুখ খান। সিনেমাটিতে অতিথি চরিত্রে দেখা যায় সালমান খানকে। আদিত্য চোপড়া প্রযোজিত এ সিনেমায় দুই খানের উপস্থিতি দারুণভাবে নজর কাড়ে।

সালমান খানের পরবর্তী সিনেমা ‘টাইগার থ্রি’। এ সিনেমায় অতিথি চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। সিনেমাটির অ্যাকশন দৃশ্যে হাজির হবেন তারা। এজন্য আদিত্য চোপড়া ৩৫ কোটি রুপি ব্যয় করেছেন। পিংকভিলা এ খবর প্রকাশ করেছে।

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, ‘‘টাইগার থ্রি’ সিনেমার অ্যাকশন দৃশ্যের জন্য বড় পরিসরে সেট নির্মাণ করেছেন প্রযোজক আদিত্য চোপড়া। এজন্য তিনি ব্যয় করেছেন ৩৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪৫ কোটি ৭৪ লাখ টাকার বেশি)। সালমান-শাহরুখ খানকে একফ্রেমে রাখার ধারণাটাই আইকনিক, যা ‘পাঠান’ সিনেমায় ঘটেছে।

‘টাইগার থ্রি’ সিনেমার মাধ্যমে বিষয়টি অন্য স্তরে নিয়ে যেতে চাচ্ছেন আদিত্য। এই দুই মেগাস্টারকে একসঙ্গে উপস্থাপনের জন্য ৩৫ কোটি রুপি ব্যয়ে অ্যাড্রেনালিন-পাম্পিং অ্যাকশন সিয়েকুন্সে করতে যাচ্ছেন।’’

আগামী ৮ মে থেকে অ্যাকশন দৃশ্যের শুটিং শুরু হবে। এতে একসঙ্গে হাজির হবেন শাহরুখ-সালমান খান।

টাইগার সিরিজের আগের দুই সিনেমা ‘এক থা টাইগার’ এবং ‘টাইগার জিন্দা হ্যায়’-এর মতো নতুন সিনেমাটিতেও সালমানের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন ক্যাটারিনা কাইফ। এটি পরিচালনা করছেন মণীশ শর্মা। বেশ কয়েকবার সিনেমাটির মুক্তির তারিখ পরিবর্তন করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ১০ নভেম্বর মুক্তি পাবে এটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *