Home আলোচিত নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন আফরান নিশো

নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন আফরান নিশো

0
158

আফরান নিশোর ভক্তদের জন্য বড় সুখবর! এবার নতুন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হলেন আফরান নিশো। এটি পরিচালনা করবেন আবরার আতাহার। তিনি নিজেই গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন। এর আগে এই পরিচালকের ‘মাইনকার চিপায়’ নামে একটি ওয়েব সিনেমায় অভিনয় করেছিলেন।

নতুন সিনেমা প্রসঙ্গে আবরার বলেন, ‘নিশো ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক ভাইয়ের মতো। আমরা কখনও একে অন্যকে সহকর্মী ভাবিনি। আমি কোনো কাজ করলে তার সঙ্গে আলোচনা করি। তাকেই প্রথমে ভাবি। এবারের কাজটির বেলাতেও তাই। আমি বিশ্বাস করি দর্শকদের কাছে আমাদের এই সিনেমা প্রশংসিত হবে।’

কবে নাগাদ শুটিং হবে— জানতে চাইলে নির্মাতা বলেন, ‘কাজটি শুরু করতে একটু সময় নিচ্ছি। প্রস্তুতি পর্ব চলছে। গল্প তৈরি হচ্ছে। এরই মধ্যে তিনবার গল্প ও সিনেমার নাম পরিবর্তন হয়েছে। চিত্রনাট্য চূড়ান্ত হলে গল্প অনুযায়ী লোকেশন নির্ধারণ করা হবে। পাশাপাশি শিল্পী বাছাই চলবে।’

আবরার আতাহার আরও বলেন, ‘একটি কমার্শিয়াল সিনেমা নির্মাণ করব। দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চাই। বিগ বাজেটে নির্মিত হবে সিনেমাটি। অন্যরকম এক নিশোকে বড়পর্দায় নিয়ে আসতে চাই। ছবিতে নাচ, গান, ড্যান্স, মারপিট সবকিছু থাকবে। সিনেমার নাম এখনই বলতে চাই না। শুটিং শুরু করে নাম ঘোষণা দিতে চাই।’

নিশো ছাড়া আপাতত কোনো শিল্পীকে চূড়ান্ত করেননি আবরার। নায়িকার সঙ্গে চলছে আলোচনা। শিগগিরই সিনেমা সম্পর্কিত সব তথ্য জানানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here