ছবি ফ্লপ, অভিনয় থেকে বিরতি নিচ্ছেন সালমান খান

প্রত্যেক বছরই ঈদে মুক্তি পায় ‘ভাইজান’ সালমান খানের ছবি। এবারও সেটাই হয়েছে। ঈদে এসেছে সালমানের বহু প্রতীক্ষিত ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’। দীর্ঘ ইতিহাস বলছে প্রত্যেকবারই সালমানের সেই ছবি বক্লবাস্টার হিট দিয়ে এসেছে। যদিও এবার আর সেটা হল না। বক্স অফিসে বিশেষ ম্যাজিক দেখাতে পারেননি সালমানের নতুন ছবি। বক্স অফিসে আয়ের নিরিখে কোনও রকম ১০০ কোটি ঘরে পৌঁছেছে। এরই মধ্যে শোনা গেলো বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছেন ভাইজান।

শোনা যাচ্ছে, বেশ কিছুদিন সিনেমার দুনিয়া থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন সালমান। সংবাদমাধ্যমের খবর, টাইগার-থ্রি ছবিটি মুক্তির পর তিনি আপাতত আর কোনও সিনেমা করবেন না বলে জানিয়েছেন। এমনকি করণ জোহরের সঙ্গে তার প্রোজেক্টটিও আপাতত বন্ধ থাকবে।

বিশেষজ্ঞরা বলছেন, পরপর ছবি ফ্লপ হওয়ার ফলে সালমান বাজারে চাহিদা সৃষ্টি করতে চান বলেই সরে দাঁড়াচ্ছেন। শাহরুখ খানের পথে হাঁটতে চাইছেন তিনি। শাহরুখ চার বছর বিরতির পর পাঠান নিয়ে ফেরেন এবং সুপার ডুপার হিট হন। সালমানও এইরকম একটা কিছু ভেবেছেন বলে তাদের ধারণা।

আরেকটি মহলের ধারণা- সালমান মনে করছেন সিদ্ধার্থ মালহোত্রা, টাইগার শ্রফ, ভিকি কৌশলদের জগতে দর্শক তাকে নিচ্ছে না। তাই, তিনি অন্য ধরণের রোল খুঁজছেন। সেরকম রোল পেলেই তিনি আবার ছবির জগতে ফিরবেন।

ইতিমধ্যে সালমান জানিয়েছেন যে, তিনি তার পোশাক প্রস্তুতকারক সংস্থা থেকেও সরে দাঁড়াচ্ছেন। সালমানের এই বিবাগীপনাকে অনেকে আবার ব্র্যান্ড প্রমোশনের অঙ্গ হিসেবে দেখছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *