Home বিনোদন সিনেপ্লেক্স মাতিয়ে হিট হওয়ার পথে সজল-পূজার ‘জ্বীন’

সিনেপ্লেক্স মাতিয়ে হিট হওয়ার পথে সজল-পূজার ‘জ্বীন’

0
263

গুটি গুটি পায়ে ‘জ্বীন’ সিনেমা হিট হওয়ার পথে হাঁটছে। বর্তমানে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় ১৯টি শো চলছে এর। লায়ন্স সিনেপ্লেক্সেও দর্শক আসছে সজল-পূজাকে দেখতে। বিশেষ করে, সিনেপ্লেক্সগুলো প্রাণ ফিরে পেয়েছে নারী ও শিশু দর্শকের উপস্থিতিতে।

দ্বিতীয় সপ্তাহে অল্প হলে চললেও অভিনেতা ও নির্মাতা নাদের চৌধুরীর ‘জ্বীন’ সিনেমার সবগুলো শো’ই হাউসফুল। এর প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজে চোখ রাখলেই তা অনেকটা স্পষ্ট। অভিনেতা আব্দুন নূর সজলের দাবি, হিট হওয়ার পথে ‘জ্বীন’।

ভালো কিছুর আশা নিয়েই এখনো সিনেমার প্রচারে সরব জাজ। প্রচারে সক্রিয় জনপ্রিয় অভিনেতা সজল ও পূজা। এতে দুর্দান্ত অভিনয় দিয়ে একপ্রকার সিনেপ্লেক্স মাতিয়ে তুলেছেন তারা। আলাদা নজর কেড়েছে পূজা চেরির অভিনয়ও।

জাজের দাবি, ‘জ্বীন’ যে পরিমাণ দর্শকের সাড়া পাচ্ছে সেটা অব্যাহত থাকলে বড় সাফল্যের মুখ দেখবে সিনেমাটি। দর্শক সিনেমাটি দেখে মুগ্ধ হচ্ছে। তারাই এর প্রচারণা করছেন। এই বিষয়টি চলচ্চিত্র শিল্পের জন্য আশীর্বাদ মনে করছে তারা।

এই বিষয়টিকেই সিনেমাটির জন্য আশীর্বাদ মনে করছেন সজল। তিনি বলেন, ‘আমরা নিকট অতীতে দেখেছি কোনো সিনেমার প্রচারে স্বয়ং দর্শক যখন অংশ নেন তখন সেটা খুব ফল বয়ে আনে৷ আমি অভিভূত দর্শকের সাড়ায়৷ এখনও ঝাঁকে ঝাঁকে দর্শক সিনেমাটি দেখছেন এবং তারা সোশ্যাল মিডিয়ায় তাদের মুগ্ধতা প্রকাশ করছেন। অন্যদের হলে গিয়ে ‘জ্বীন’ দেখার আমন্ত্রণ জানাচ্ছেন৷ এটা খুবই ইতিবাচক এবং জরুরি আমাদের ইন্ডাস্ট্রির জন্য।’

সজল আরও বলেন, ‘এখনও একটা বড় অংশ সিনেমা দেখার বাকি। যারা ঈদ করতে গ্রামে গিয়েছেন৷ এবার লম্বা ছুটি থাকায় তাদের ফিরতে দেরি হচ্ছে৷ আমার মনে হয় তারা শহরে এলে আরও দর্শক পাব আমরা।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here