Home প্রধান খবর বিয়ে করলেন সালমান মুক্তাদির

বিয়ে করলেন সালমান মুক্তাদির

0
320

ইউটিউবার থেকে তারকা হয়ে ওঠা সালমান মুক্তাদির সবসময় আলোচনায় থেকেছেন একাধিক প্রেম নিয়ে। প্লে-বয় তকমাটা তার নামের সঙ্গে জুড়ে গিয়েছিল।

তবে এবার প্লে-বয় ইমেজ থেকে বেরিয়ে এলেন তিনি, থিতু হলেন এক নারীতে। হ্যাঁ! অভিনেতা সালমান মুক্তাদির বিয়ে করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সালমান মুক্তাদির নিজেই।

আজ মঙ্গলবার (০২ মে) তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ত্রীর সঙ্গে কয়েকটি ঘনিষ্ঠ ছবিও প্রকাশ করেছেন সালমান। ক্যাপশনে লেখেন, বাকিটা জীবনের জন্য আমার প্রিয় স্ত্রী।

তবে স্ত্রীর পরিচয় প্রকাশ করেননি তিনি। এ প্রসঙ্গে জানতে সালমান মুক্তাদিরকে একাধিকবার কল করা হলে সাড়া মেলেনি।

জানা গেছে, রবিবার (৩০ এপ্রিল) তিনি বিয়ে করেছেন তিনি। কনের নাম দিশা ইসলাম।

এদিকে ছবিগুলোর মন্তব্যের ঘরে শুভ কামনা জানাচ্ছেন সালমানের অনুরাগীরা। দুজনের সুন্দর ভবিষ্যৎ কামনা করছেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here