নতুন পরিচয়ে পরীমণি

পরীমণি একজন চিত্রনায়িকা। গান, নাচ আর অভিনয়’র বাইরে ক্যারিয়ার জীবনে প্রথমবার কোনো ম্যাগাজিন অনুষ্ঠানের উপস্থাপনা করলেন তিনি।

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রে প্রচারিত হবে তারকাবহুল বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘তারার মেলা’। এই অনুষ্ঠানেই উপস্থাপনা করতে দেখা যাবে তাকে। একঝাঁক তারকাশিল্পীর অংশগ্রহণে এই বিশেষ অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের দিন রাত ৯টায়।

বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নূর আনোয়ার রনজুর পরিচালনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তারিকুজ্জামান ও জামাল উদ্দিন জয়।

বিটিভির চট্টগ্রাম কেন্দ্র সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে আরও থাকছে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও প্রার্থনা ফারদিন দীঘির একক ও দলীয় নাচের মনোমুগ্ধকর পরিবেশনা।

অনুষ্ঠানে তারকা কণ্ঠশিল্পী পার্থ বড়ুয়া ও নিশিতা বড়ুয়া গাইবেন জনপ্রিয় গান ‘পেট ফুরেদ্দে তোয়ার লাই’। ফোক ও রক গানের সমন্বয়ে গান করবেন কণ্ঠশিল্পী তাসনিম আনিকা। তিনি গাইবেন ‘অলিরও কথা শুনে বকুল হাসে’ গানের মতো দর্শকনন্দিত গান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *